শ্রী শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম। নারায়ণের প্রণাম ॐ নমো ব্রহ্মণ্যদেবায় গো- ব্রাহ্মণহিতায় চ। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।। পাপো অহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভবঃ। ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্ব্ব পাপহরো হরিণ।। শ্রী কৃষ্ণের প্রণাম ॐ কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ। অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।। হে কৃষ্ণ করুণাসিন্ধো দীনবন্ধো জগৎপতে। গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমো অস্তুতে।। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন। (1) যশোদা রাখিল নাম যদু বাছাধন। (2) উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল(3) ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল। (4) সুবল রাখিল নাম ঠাকুর কানাই। (5) শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই (6) ননীচোরা নাম রাখে যতেক গোপিনী (7) কালোসোনা নাম রাখে রাধা বিনোদিনী (8) কুব্জা রাখিল নাম পতিত পাবন হরি। (9) চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশী ধারী (10)
সংস্কৃত থেকে বাংলায় কিছু বাক্য। আমাদের অনেকের ই সংস্কৃত বিষয়টিকে নিয়ে কৌতুহলের অন্ত নেই। কেউ কেউ এই বিষয়টিকে পড়তে ও জানতে ইচ্ছে করে। কিন্তু এই বয়সে এসে সংস্কৃত বিষয়ের বর্ণমালা শেখা হয়ে ওঠেনা। তাই আমি এখানে সংস্কৃত বর্ণমালা, ব ই ইত্যাদি বাংলাতে অনুবাদ করে থাকি। এখানে আমি কিছু শিক্ষনীয় কিছু সংস্কৃত কথা বলা বা লেখার প্রয়াস করছি। যদি কার ও কোনো কাজে আসে বা কেউ যদি এগুলি জানতে বা শিখতে পারে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে ও আমি নিজেকে ধন্য মনে করব। তাহলে আসুন আমরা জেনে নিই সংস্কৃতের শিক্ষনীয় কিছু কথা - 1. परनिन्दा न कर्तब्या ( পরনিন্দা ন কর্তব্যা): পরের নিন্দা করতে নেই। 2. तमवाच्चं न व्रूहि (তমবাচ্চং ন ব্রূহি) : তাকে কুকথা বোলো নাা। 3. एतदतीव सुलभम् (এতদতীব সুলভম্) : এটি ভারী সস্তা । 4. समाश्वासिहि ( সমাশ্বসিহি) : ঠাণ্ডা হ ও। 5. जातस्य हि ध्रुवो मृत्युः ( জাতস্য হি ধ্রুবো মৃত্যুঃ) : জন্মিলেই মরণ নিশ্চিত। 6. को अपि मृषाभाषिणं न विश्वसिति ( কো অপি মৃষাভাষিণং ন বিশ্বসিতি) : মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। 7. स...