সংস্কৃত থেকে বাংলায় কিছু বাক্য।
আমাদের অনেকের ই সংস্কৃত বিষয়টিকে নিয়ে কৌতুহলের অন্ত নেই। কেউ কেউ এই বিষয়টিকে পড়তে ও জানতে ইচ্ছে করে। কিন্তু এই বয়সে এসে সংস্কৃত বিষয়ের বর্ণমালা শেখা হয়ে ওঠেনা। তাই আমি এখানে সংস্কৃত বর্ণমালা, ব ই ইত্যাদি বাংলাতে অনুবাদ করে থাকি। এখানে আমি কিছু শিক্ষনীয় কিছু সংস্কৃত কথা বলা বা লেখার প্রয়াস করছি। যদি কার ও কোনো কাজে আসে বা কেউ যদি এগুলি জানতে বা শিখতে পারে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে ও আমি নিজেকে ধন্য মনে করব। তাহলে আসুন আমরা জেনে নিই সংস্কৃতের শিক্ষনীয় কিছু কথা -
1. परनिन्दा न कर्तब्या (পরনিন্দা ন কর্তব্যা): পরের নিন্দা করতে নেই।
2.तमवाच्चं न व्रूहि (তমবাচ্চং ন ব্রূহি) : তাকে কুকথা বোলো নাা।
3.एतदतीव सुलभम् (এতদতীব সুলভম্) : এটি ভারী সস্তা ।
4. समाश्वासिहि ( সমাশ্বসিহি) : ঠাণ্ডা হ ও।
5. जातस्य हि ध्रुवो मृत्युः ( জাতস্য হি ধ্রুবো মৃত্যুঃ) : জন্মিলেই মরণ নিশ্চিত।
6.को अपि मृषाभाषिणं न विश्वसिति ( কো অপি মৃষাভাষিণং ন বিশ্বসিতি) : মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না।
7. सा विद्या या विमुक्तये (সা বিদ্যা যা বিমুক্তয়ে ): বিদ্যা সেই যা মুক্তি প্রদান করে।
8. मनो मे संशयमेव गाहते ( মনো মে সংশয়মেব গাহতে : আমার মনে সন্দেহ আছে
9. बलवती शिरोवेदना मां वाधते (বলবতী শিরোবেদনা মাং বাধতে) : আমার ভীষণ মাথাব্যথা করছে।
10. नायं समयः परिहासस्य ( নায়ং সময়ঃ পরিহাসস্যয): এটি পরিহাসের সময় নয়।
11. शरीरमाद्यं खलु धर्मसाधनम् ( শরীরমাদ্যং খলুু ধর্মমসাধনম্) : শরীরসাধনা আগে, পরে ধর্মসাধনা।
12. न मातुः पर दैबतम् ( ন মাতুঃ পর দৈবতম্) : মা থেকে বড় দেবতা নেই।
মন্তব্যসমূহ