মনুসংহিতা সপ্তম অধ্যায় (রাজধর্ম ) রাজধর্মান্ প্রবক্ষ্যামি যথাবৃত্তো ভবেন্নৃপঃ। সম্ভবশ্চ যথা তস্য সিদ্ধিশ্চ পরমা যথা।। (1) বঙ্গানুবাদ- আমি তথা গ্রন্থকার এখন রাজধর্ম বর্ণনা করব- রাজা যেভাবে আচরণ করবেন, তাঁর উৎপত্তি যেভাবে হয়েছে এবং রাজকার্যে তাঁর উৎপত্তি সিদ্ধি যেভাবে হয় তাও বর্ণনা করব। ব্রাহ্মং প্রাপ্তেন সংস্কারং ক্ষত্রিয়েণ যথাবিধি। সর্বস্যাস্য যথান্যায়ং কর্তব্যং পরিরক্ষণম্।।(2) বঙ্গানুবাদ- যথাবিধি উপনয়নরূপ বৈদিক সংস্কার প্রাপ্ত হয়ে রাজা ধর্মশাস্ত্রোক্ত নিয়ম অনুসারে সমস্ত প্রজাকে পরিপালন করবেন। অরাজকে হি লোকে হ স্মিন্ সর্বতো বিদ্রুতে ভয়াৎ। রক্ষার্থমস্য সর্বস্য রাজানমসৃজৎ প্রভুঃ।।(3) বঙ্গানুবাদ-রাজশুন্য এই জগতে চারদিকে সকলে উৎপীড়িত হলে, সমগ্র বিশ্বব্র...
Sanskrit library.

মন্তব্যসমূহ