1.মনুসংহিতা কি ধরনেের রচনা? উ: মনুসংহিতা স্মৃতিশাস্ত্র বা ধর্মশাস্ত্র। 2.মনুসংহিতার সপ্তমাধ্যায়ের আলোচ্য বিষয় কি? উ: মনুসংহিতার সপ্তমাধ্যায়ের আলোচ্য বিষয়- রাজার রাজধর্ম তথা "রাজধর্ম"। 3. মনুসংহিতার দুজন প্রসিদ্ধ টীকাকারের নাম কি? উ: মনুসংহিতার দুজন প্রসিদ্ধ টীকাকারের নাম- (ক) কুল্লুকভট্টের "মন্বর্থমুক্তাবলী" ও (খ) মেধাতিথির "মনুভাষ্য"। 4."তৌর্যত্রিক" শব্দের অর্থ কি? উ: ."তৌর্যত্রিক" শব্দের অর্থ -নৃত্য, গীত ও বাদ্য। 5.কখন, কেন এবং কে রাজাকে সৃষ্টি করেছিলেন? উ:যখন সমস্ত জগৎ শাসকশূন্য ও অরাজক হয়ে পরেছিল এবং বলবানের ভয়ে দুর্বলেরা চারিদিকে ভীতসন্ত্রস্ত হয়ে পলায়ন করছিল, তখন পরমেশ্বর বিশ্বব্রহ্মাণ্ড কে রক্ষার জন্য রাজাকে সৃষ্টি করেছিলেন।
Sanskrit library.